২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক ইয়ুথ ক্যাম্প শেষ হয়েছে

চারদিন ব্যাপী সার্ক ইয়ুথ ক্যাম্প বৃহস্পতিবার রাতে সাভারে শেষ হয়েছে। স্বাগতিক বাংলাদেশের ৭৭ জনসহ ভারতের ১২ জন, পাকিস্তানের নয়জন, ভুটানের ১১ জন, শ্রীলঙ্কার তিনজন, মালদ্বীপের চারজন ও নেপালের দুজনসহ মোট ১১৮ জন যুব প্রতিনিধি ক্যাম্পে অংশ নেয়। শুক্রবার সরকারের এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 01:00 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চারদিন ব্যাপী সার্ক ইয়ুথ ক্যাম্প বৃহস্পতিবার রাতে সাভারে শেষ হয়েছে। স্বাগতিক বাংলাদেশের ৭৭ জনসহ ভারতের ১২ জন, পাকিস্তানের নয়জন, ভুটানের ১১ জন, শ্রীলঙ্কার তিনজন, মালদ্বীপের চারজন ও নেপালের দুজনসহ মোট ১১৮ জন যুব প্রতিনিধি ক্যাম্পে অংশ নেয়। শুক্রবার সরকারের এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী ক্যাম্পের সমাপনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এক সঙ্গে কাজ করতে যুব প্রতিনিধিদের আহ্বান জানান। সমাপনী আয়োজনে যুব ও ক্রীড়া সচিব গোলাম মোস্তফা তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। ক্যাম্পে অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি, শিক্ষা, পরিবেশ এবং তথ্য বিষয়ে একটি খসড়া ঘোষণা উত্থাপন করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/১৮৫৬ঘ.