২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক শাসকরা যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত করেছে: রাজ্জাক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, অতীতে বারবার সামরিক শাসন জারি হওয়ার পর যুদ্ধাপরাধীরা পুনর্বাসিত হয়েছে। দেশে গণতন্ত্র থাকলে তারা কখনো এভাবে পুনর্বাসিত হতে পারতো না, ভবিষ্যতেও পারবে না। শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুর রাজ্জাকের দাবি, যুদ্ধাপরাধীর বিচার রাষ্ট্রকেই করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 04:26 AM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, অতীতে বারবার সামরিক শাসন জারি হওয়ার পর যুদ্ধাপরাধীরা পুনর্বাসিত হয়েছে। দেশে গণতন্ত্র থাকলে তারা কখনো এভাবে পুনর্বাসিত হতে পারতো না, ভবিষ্যতেও পারবে না। শুক্রবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুর রাজ্জাকের দাবি, যুদ্ধাপরাধীর বিচার রাষ্ট্রকেই করতে হবে। তিনি বলেন, "এটা দুঃখ ও পরিতাপের বিষয় যে আল-বদর, আল শামস, রাজাকাররা আজ দেশে রাজনীতি করছে। দ্বি-জাতি তত্ত্বে তারা পাকিস্তান বানানোর রাজনীতি করছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান এদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছে। যারা আজও দম্ভের সঙ্গে বলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়নি, গৃহযুদ্ধ হয়েছিল।" আবদুর রাজ্জাক শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ''বিজয়ের পূর্বমুহূর্তে পাকিস্তানি দোসররা সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, এই স্বাধীনতা যে কোনোভাবে রক্ষা করবে।'' আগামী প্রজন্মকে এ জন্য সজাগ থাকার আহবান জানান তিনি। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আবদুল মান্নান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১০১৮ ঘ.