চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানার জুবিলি সড়কের একটি হোটেলে বুধবার রাতে ভিডিও পাইরেসি কাজে ব্যবহৃত যন্ত্রসহ বিপুল পরিমাণ নকল অডিও-ভিডিও সিডি উদ্ধার করেছে র্যাব।
তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
উদ্ধার করা মামলামালের দাম প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। এর মধ্যে ভিডিও পাইরেসির কাজে ব্যবহৃত তিনটি অত্যাধুনিক রেকর্ডিং যন্ত্রসহ দুই শতাধিক দেশি-বিদেশি পর্নো সিডি রয়েছে।
বৃহস্পতিবার সকালে র্যাব- ৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে জুবিলি সড়কের রয়েল টাওয়ারের সাত তলার একটি কক্ষে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া রেয়াজুদ্দিন বাজারের এম কে সুপার কমপ্লেক্সে এসব নকল সিডির দুটি গুদাম বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এসএনডি/১৫০০ ঘ.
bdnews24