২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় বুনো হাতির আক্রমণে দুজনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম পাহাগি এলাকা সরফভাটায় মঙ্গলবার রাতে বুনো হাতির আক্রমণে শিশু সন্তানসহ এক নারী মারা গেছে। হাতির পাল ওই এলাকার ১৫টি ঘর ও ক্ষেতের ফসলও তছনছ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 12:27 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম পাহাগি এলাকা সরফভাটায় মঙ্গলবার রাতে বুনো হাতির আক্রমণে শিশু সন্তানসহ এক নারী মারা গেছে। হাতির পাল ওই এলাকার ১৫টি ঘর ও ক্ষেতের ফসলও তছনছ করে। স্থানীয় সাংবাদিক মাসুদ নাছির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে ১০/১২টি হাতি পাহাড় থেকে নেমে এসে সরফভাটার বোদারপাড় গ্রামে হানা দেয়। ওই সময় ঘর ছেড়ে পালাতে গিয়ে হাতির কবলে পড়েন গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাছিমা আক্তার (৩৮) ও ছেলে বাদশা আলম (৪)। হাতি তাদের শুঁড়ে পেচিয়ে আছাড় মারলে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে আগুন জ্বালিয়ে ধাওয়া করলে হাতির পাল পাহাড়ের দিকে চলে যায় বলে সাংবাদিক মাসুদ জানান। যাবার সময় হাতির দলটি অন্তত ১৫টি বাড়ি তছনছ এবং ক্ষেতের ফসল নষ্ট করে যায় বলে তিনি জানান। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসতেশাম হাতির আক্রমণে দুই জনের মৃত্যুর কথা স্বীকার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮২০ ঘ.