চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে চট্টগ্রামে বেসরকারি উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করা হচ্ছে।
১৬ ডিসেম্বর নগরীর একটি কমিউনিটি সেন্টারে 'মুক্তিযোদ্ধা পরিবার'র পুনর্মিলনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন ও স্মারক সংগ্রহের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নতুন এ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন 'মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রাম' এর ট্রাস্টি সদস্য মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।
এতে বলা হয়, একাত্তরের ২৬ মার্চ চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা স
bdnews24