নড়াইল, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফৈার ডটকম)- লোহাগড়া উপজেলার দিঘলিয়া পূর্বপাড়া গ্রামে সোহেল রানা (১৫) নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কে ডি আর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সোহেলকে কুপিয়ে হত্যা করা হয়। সে গ্রামের মুন্সী বালা মিয়ার ছেলে।
নড়াইল সদর হাসপাতালে সোহেলের মামা আলম মুন্সী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে সাতটার দিকে মোবাইল ফোনে একটি কল আসার পর সে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেকক্ষণ পরেও ফিরে না আসায় তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং এক পর্যায়ে গ্রামের পূর্বপাড়া সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার উপ পরিদর্শক মোঃ মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/১৮৪০ ঘ.
bdnews24