২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিতে একজন নিহত, আহত ১

নগরীতে দুটি ছিনতাইয়ের ঘটনায় গৌরাঙ্গ দাশ (২৬) নামে একজন নিহত ও শামীম রহমান (৩২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহত শামীমের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীতে দুটি ছিনতাইয়ের ঘটনায় গৌরাঙ্গ দাশ (২৬) নামে একজন নিহত ও শামীম রহমান (৩২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহত শামীমের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মজিবর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে গৌরাঙ্গ দাশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ছিনতাইকারীর হাতে ছুরিকাহত হন। টহল পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসার পর সোমবার তিনি মারা যান। নিহত গৌরাঙ্গের বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুরে। এদিকে, সোমবার সকাল সাড়ে এগারটার দিকে খুলশী এলাকার ভেটেরনারি বিশ্ববিদ্যালয়ের সামনে ছিনতাইকারীদের ছুরিতে শামীম রহমান নামের এক ব্যবসায়ী আহত হন। পরে স্থানীয় জনতা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা গোলাম জিলানী জানান, অলঙ্কার মোড়ে প্রাইম ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীরা শামীমের অটোরিকশার গতিরোধ করে। তারা শামীমকে ছুরি মেরে দুই লাখ ছিনিয়ে নেয়। শামীম বাকলিয়ার সৈয়দ শাহ রোডে থাকেন। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/জেকে/২১৫৮ ঘ.