২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর কল্যাণপুরে সোমবার দুপুরে ওয়েল্ডিং এর কাজ করার সময় আগুন লেগে ঢাকা-রাজশাহী রুটের এনপি ফাতেমা পরিবহনের একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুরে সোমবার দুপুরে ওয়েল্ডিং এর কাজ করার সময় আগুন লেগে ঢাকা-রাজশাহী রুটের এনপি ফাতেমা পরিবহনের একটি বাস পুরোপুরি পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এনপি ফাতেমা পরিবহনের কল্যাণপুর কাউন্টার ম্যানেজার শরিফুজ্জামান টিপু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়েল্ডিং এর কাজ করার সময় দুপুর সাড়ে তিনটার দিকে কাউন্টারের পাশে রাখা চেয়ারকোচে আগুন লেগে যায়। পরে দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভায়। দমকল বাহিনী সদর দপ্তরের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে মোহাম্মদপুর ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভস্মীভূত বাসটির পাশে দাঁড়ানো অবস্থায় আরো কমপক্ষে ১০টি বড় বাস ছিলো। কিন্তু সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনে প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দমকল কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএআর/এমএ/২০১৮ঘ.