২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ও সিটি নির্বাচনের অভিন্ন আইন হচ্ছে

জাতীয় সংসদ নির্বাচনের আইনের সঙ্গে সঙ্গতি রেখে ছয়টি সিটি করপোরেশন নির্বাচনের অভিন্ন আইন তৈরি করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন সোমবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 12:54 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জাতীয় সংসদ নির্বাচনের আইনের সঙ্গে সঙ্গতি রেখে ছয়টি সিটি করপোরেশন নির্বাচনের অভিন্ন আইন তৈরি করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন সোমবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের আইনের সঙ্গে স্থানীয় সরকার আইনের অনেক পার্থক্য আছে। আবার প্রতিটি সিটি করপোরেশন আইন আলাদা আলাদা। আমরা এ সব আইনের একটা সমতা চাচ্ছি। আমরা আইনগুলোকে এক করতে চাচ্ছি।" ছহুল হোসাইন জানান, কমিশন আগামী মার্চের আগেই আইনের এই সমন্বয় সাধন করার কথা ভাবছে। এ জন্য একজন পরামর্শকও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, "এর মধ্যে নির্বাচন সংক্রান্ত আইনগুলো আমরা দ্রুত করে ফেলবো। তবে আইনগুলোর কর্মপদ্ধতিতে আমরা হাত দেবো না।" স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে আইনের সমন্বয় সাধন করার এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানালেন কমিশনার। সংসদ নির্বাচনের আগে, সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও পৌরসভা নির্বাচনগুলো কমিশন করবে কী না, এমন প্রশ্নের জবাবে ছহুল হোসাইন বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের অসুবিধা হয়, এম কিছু আমরা করবো না।" নির্বাচনী সংস্কার আইন নিয়ে বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে কমিশনের রাজনৈতিক সংলাপের বিষয়ে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানতে চাইলে তিনি জানান, আগামী দুদিনের মধ্যে ওই নোটিশের জবাব দেওয়া হবে। উলে