ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের দেহাবশেষ সোমবার বিকেল চারটা ১০ মিনিটে কুমিল্লা শহরে পৌঁছেছে।
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ ফুল ছিটিয়ে বরণ করে নেয় মহান এই বীরের দেহাবশেষ।
শহর থেকে মানুষের মিছিলে ভেসে তার দেহাবশেষ যাবে কুমিল্লা সেনানিবাসে। সেখানে রাতে রাখার পর পরদিন তার দেহাবশেষ ঢাকায় নেওয়া হবে।
রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডা. আবুল কাসেম মাহবুবুল আলম তথ্য অধিদপ্তরে এক সংবাদ হামিদুরের দেহাবশেষ নিয়ে আসার কথা জানান।
সচিব জানান, বিবির বাজার সীমান্ত দিয়ে সোমবার বিকালে বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ কুমিল্লায় নিয়ে আসা হবে।
জাতীয় প্যারেড স্কোয়ারে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনশেষে বীরশ্রেষ্ঠ হামিদুরকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের পাশে পুনঃসমাধিস্থ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
মুক্তিযুদ্ধের বীর সেনানী হামিদুরের দেহাবশেষ আনতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হুমায়ুন কবীর খানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল এখন ত্রিপুরা অবস্থান করছে। এ দলে বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাই ফজলুর রহমানও রয়েছেন।
সচিব মাহবুবুল আলম জানান, ত্রিপুরার আম্বাসা গ্রাম থেকে হামিদুর রহমানের দেহাবশেষ নিয়ে সোমবার বিকেল ৩টায় ফিরতি পথে রওনা হবে প্রতিনিধিদল । ওই রাতেই তারা সড়কপথে কুমিল্ল
bdnews24