২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের সফরে সোমবার ঢাকা আসছেন ওমানের শ্রমমন্ত্রী

ওমানের শ্রমমন্ত্রী ড. জুমা বিন আলী বিন জুমা আল জুমা চার দিনের সফরে সোমবার ঢাকা আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 01:53 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওমানের শ্রমমন্ত্রী ড. জুমা বিন আলী বিন জুমা আল জুমা চার দিনের সফরে সোমবার ঢাকা আসছেন। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার চৌধুরী রোববার সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, "ওমানের মন্ত্রীর সফরকালে বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক নেয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।" সোমবার রাত পৌনে ৯টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মন্ত্রীকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমআই/১৯৪৭ ঘ.