বগুড়া, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের মামলায় বিএনপি দলীয় সাবেক মহিলা সাংসদ এবং শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এ মামলায় রোববার বগুড়া বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মো., সাইফুজ্জামান সে আবেদন নাকচ করে জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার জাহান বাদি হয়ে জ্যোতির বিরুদ্ধে গত ৫ আগস্ট আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ১ লাখ ১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
আদালতের কার্যক্রম শেষে জ্যোতির আইনজীবী লুৎফর রহমান জানান, তারা জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৯ ঘ.
bdnews24