ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের দেহাবশেষ সোমবার বিকালে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এজন্য ৭ সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল এখন ত্রিপুরা অবস্থান করছে। সোমবার বিকেল ৪টায় শহীদ হামিদুর রহমানের কফিন ত্রিপুরার প্রশাসন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন কবীর খান সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ দলে বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাই ফজলুর রহমানও রয়েছেন। প্রতিনিধি দলটি শুক্রবার বিকালে কুমিল্লা সীমান্ত হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছে।
সোমবার দুপুরে শহীদ হামিদুর রহমানের দেহাবশেষ বিশেষ ব্যবস্থায় ত্রিপুরার আমবাশা থেকে সড়ক পথে কুমিল্ল
bdnews24