২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ দুজন গ্রেপ্তার

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে অবৈধভাবে ব্যবসা করার অভিযোগে ভিওআইপি সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রতন কান্তি দে ও মোহাম্মদ আলাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে অবৈধভাবে ব্যবসা করার অভিযোগে ভিওআইপি সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রতন কান্তি দে ও মোহাম্মদ আলাউদ্দিন। পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার এ এস এম মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ৪৭২ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আটক দুইজন দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় শুক্রবার সকালে চান্দগাঁও থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মোফাজ্জেল হোসেন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর