ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীদের বেতনভাতা সময়োপযোগী করার জন্য ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের চূড়ান্ত সুপারিশমালা অনুমোদন করেছে সরকার।
বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
২০০৫ সালে আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের ৬ষ্ঠ ওয়েজ বোর্ড গঠন করে সরকার।
তথ্য বিবরণীতে জানানো হয়, ৬ষ্ঠ ওয়েজবোর্ডের সুপারিশমালার আলোকে প্রণীত চূড়ান্ত সুপারিশমালাটি গেজেট আকারে প্রকাশের জন্য তথ্য মন্ত্রণালয় সরকারি ছাপাখানায় পাঠিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএইচবি/২০০৫ ঘ.
bdnews24