২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের মধ্যে বঙ্গভবনে ত্রাণ তৎপরতা নিয়ে আলোচনা

সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীন আহম্মেদের সঙ্গে বঙ্গভবনে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 12:08 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দীন আহম্মেদের সঙ্গে বঙ্গভবনে দেখা করেছেন। বুধবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সেনাপ্রধান রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ত্রাণ কাজে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তিনি সেনাবাহিনী প্রধানকে আশ্বাস দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/১৭৫৫ঘ.