২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় বাবরের রিমান্ড শুনানি আবারো পিছিয়েছে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চতুর্থ দফা পিছিয়েছে। বুধবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বাবর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী আগামী ৬ জানুয়ারি শুনানির নতুন তারিখ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চতুর্থ দফা পিছিয়েছে। বুধবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বাবর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী আগামী ৬ জানুয়ারি শুনানির নতুন তারিখ দেন। ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে গত ৪ অক্টোবর রমনা থানায় দুর্নীতি দমন কমিশন বাবরের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। এতে বলা হয়, বসুন্ধরা গ্র"পের টেলিকমিউনিকেশন প্রকৌশলী সাব্বির হত্যা মামলায় ঘুষ নিয়ে লুৎফুজ্জামান বাবর ওই গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের (শাহ আলম) ছেলে সাফিয়াত সোবহান সানবীরকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেন। বাবরকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রূপক কুমার সাহা গত ১১ নভেম্বর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। তাতে বলা হয়, বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বসুন্ধরা গ্র"পের তথ্য প্রযুক্তি বিশারদ সাব্বির হত্যার দায় থেকে সাফিয়াত সোবহান সানবীরকে অব্যাহতি দেয়ার জন্য ১০০ কোটি টাকা ঘুষ চাইলে সানবীরের বাবা ৫০ কোটি টাকা ঘুষ দিতে রাজি হন। এর মধ্যে শাহ আলম নগদ চার কোটি টাকা ও চেকের মাধ্যমে ২০০৬ সালের ১৪ আগস্ট থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আরো ১৭ কোটি টাকা বাবরকে দেন। প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর বাবরকে অস্ত্র মামলায় মোট ১৭ বছর সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার মহানগর বিশেষ আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসএনডি/এমআই/১৬২৯ ঘ.