২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-খালেদার দুই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারো পিছিয়েছে

খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার তদন্ত প্রতিবেদন বুধবারও দাখিল করা হয়নি। এদিন মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। আদালত দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে। খালেদা জিয়া সহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারিত হয়েছে ৭ জানুয়ারি। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এ দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 07:40 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার তদন্ত প্রতিবেদন বুধবারও দাখিল করা হয়নি। এদিন মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। আদালত দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে। খালেদা জিয়া সহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারিত হয়েছে ৭ জানুয়ারি। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এ দিন ধার্য করেন। এনিয়ে মোট চার বার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য হলো। গত ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। মামলাটি তদন্ত করছেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জহুরুল হুদা। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠা-নামার জন্য ঠিকাদার নিয়োগে দরপত্রের শর্ত ভেঙে অনভিজ্ঞ ও অদক্ষ গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ক্ষমতার অপব্যবহার করে কাজ পাইয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে এ মামলায়। এজাহারে বলা হয়, আসামিরা নিজেরা লাভবান হয়ে সরকারের প্রায় ১ হাজার কোটি টাকার ক্ষতি করেন। এ মামলায় গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোটো ছেলে আরাফাত রহমানকে গ্রেপ্তার করা হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩১ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শাহীন উদ্দীন আহম্মেদ। এনিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নবম তারিখ ধার্য হলো। তবে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম এ পর্যন্ত তা দাখিল করতে পারেননি। ৫ কোটি টাকা ও দুইটি ফ্ল্যাট চাঁদাবাজি সংক্রান্ত মামলাটি গত ১৩ জুন তেজগাঁও থানায় দায়ের করেন ইউনিক গ্র"পের চেয়ারম্যান নূর আলী। এ মামলায় শেখ হাসিনাসহ তার চাচাতো ভাই শেখ হেলাল ও হেলালের স্ত্রী রূপা চৌধুরীকে আসামি করা হয়। ১৭ জুলাই এ মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩৩৪ ঘ.