২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা থাকলেও তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন করছে কমনওয়েলথ: পররাষ্ট্র উপদেষ্টা

জরুরি অবস্থা জারি থাকলেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করায় বাংলাদেশের প্রতি সমর্থন বজায় রেখেছে কমনওয়েলথ। এজন্য পাকিস্তানের সদস্যপদ স্থগিত করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 04:44 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা জারি থাকলেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করায় বাংলাদেশের প্রতি সমর্থন বজায় রেখেছে কমনওয়েলথ। এজন্য পাকিস্তানের সদস্যপদ স্থগিত করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। মঙ্গলবার গুলশানে সদ্য সমাপ্ত কমনওয়েলথ সম্মেলন নিয়ে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত এক বৈঠকে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। তিনি বলেন, "সম্মেলনে বাংলাদেশকে নিয়ে কোনো আলোচনা হয় নি। তারা (কমনওয়েলথ নেতারা) মনে করেছেন বর্তমান সরকার দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য কাজ করছে।" বাংলাদেশের জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট পাকিস্তানের চেয়ে ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, "আমাদের কার্যক্রম কমনওয়েলথ এর নীতিমালাকে সমর্থন করে।" তিনি জানান, দেশের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে পাকিস্তান কমনওয়েলথে তার অবস্থান ফিরে পাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/২২৩১ ঘ.