২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ভারতীয় কাপড়সহ ট্রাক আটক

ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় মঙ্গলবার ভোরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি ভারতীয় কাপড় আটক করেছে। আটক কাপড়ের আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে র‌্যাবের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

দিনাজপুর, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় মঙ্গলবার ভোরে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি ভারতীয় কাপড় আটক করেছে। আটক কাপড়ের আনুমানিক মূল্য এক কোটি টাকা বলে র‌্যাবের ধারণা। র‌্যাব-৫ এর দিনাজপুর ইনচার্জ ক্যাপ্টেন মামুন সাংবাদিকদের জানান, ভোর ৪টার দিকে ঢাকা মোড় এলাকায় দিনাজপুর অভিমুখী একটি ট্রাক আইনশৃঙ্খলা বাহিনীর থামার সংকেত না মেনে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব ও বিডিআর সদস্যরা ধাওয়া করলে চালক ও অন্যরা ট্রাক ফেলে পালিয়ে যায়। মামুন আরও বলেন, ট্রাক থেকে ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও থান কাপড় উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমাণিক দাম এক কোটি টাকা হতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৬ ঘ.