২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়োটো সনদের রূপরেখা

২০১২ সালের পর বিশ্বব্যাপী গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের মাত্রা কতটা কমানো হবে এবং কিয়োটো সনদের পরবর্তী ধাপ কী হবে তা নিয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। এতে যোগ দিয়েছেন ১৯০টি দেশের প্রতিনিধিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 06:57 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১২ সালের পর বিশ্বব্যাপী গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের মাত্রা কতটা কমানো হবে এবং কিয়োটো সনদের পরবর্তী ধাপ কী হবে তা নিয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার বালিতে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। এতে যোগ দিয়েছেন ১৯০টি দেশের প্রতিনিধিরা। ক্স কিয়োটো সনদ কী? জাপানের কিয়োটোতে ১৯৯৭ সালে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার যে চুক্তি করে সেটিই কিয়োটো সনদ নামে পরিচিতি পায়। ওই চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোকে ১৯৯০ সালের তুলনায় গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের মাত্রা কমপে পাঁচ শতাংশ কমানোর কথা। এজন্য ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।মোট ১৭৪টি দেশ চুক্তিটিতে স্বার করেছে। ক্স এ ধরনের চুক্তি এটাই কি প্রথম? ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য একটি ল্যমাত্রা ঠিক করে। তবে এটি বাস্তবায়নের জন্য কোনো বাধ্যবাধকতা ছিল না। কিয়োটো সনদ রিও ডি জেনেরিওর ল্যমাত্রারই একটি সুশৃঙ্খলিত রূপ। ক্স চুক্তির বিষয়গুলো আইনি বাধ্যবাধকতায় বাঁধা কি না? কিয়োটো সনদ আইনি ভিত্তি পায় ২০০৫ সালের ১৬ ফেব্র"য়ারি। সনদে বলা হয়েছে, ৬১ দশমিক ছয় শতাংশ গ্রিন হাউজ গ্যাস নির্গত হচ্ছে উন্নত দেশগুলো থেকে। সবচেয়ে বেশি গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশে যুক্তরাষ্ট্র ২০০১ সালে এ সনদ থেকে বেরিয়ে যায়। দেশটির দাবি, সনদের ল্যপূরণ খুব ব্যয়বহুল এবং সনদে উন্নয়নশীল দেশগুলোকে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়নি। ক্স সনদের ল্য কীভাবে কার্যকর করা হবে? চুক্তি অনুযায়ী ২০১২ সালের মধ্যে যেসব দেশ ল্য পূরণে ব্যর্থ হবে তাদেরকে ২০১৩ সাল থেকে পরের ধাপে প্রতিশ্র"ত গ্যাস নিঃসরণ কমানো ছাড়াও আরও ৩০ শতাংশ গ্যাস নিঃসরণ বন্ধ করতে হবে। ক্স সনদের আওতায় সব দেশকেই কি পাঁচ শতাংশ গ্যাস নিঃসরণ কমাতে হবে? না। 'ধনী দেশগুলো বেশি গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের জন্য দায়ী'