২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দূর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার মৃত্যু

পাবনা-নগরবাড়ী মহাসড়কে সোমবার সড়ক দূর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী জানান, পানি উন্নয়ন বোর্ড বেড়া ডিভিশনের সেকশন অফিসার (এসও) তাহেজ উদ্দিন (৫০) অফিস থেকে মটর সাইকেলে পাবনায় আসছিলেন। ি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

পাবনা, ৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনা-নগরবাড়ী মহাসড়কে সোমবার সড়ক দূর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী জানান, পানি উন্নয়ন বোর্ড বেড়া ডিভিশনের সেকশন অফিসার (এসও) তাহেজ উদ্দিন (৫০) অফিস থেকে মটর সাইকেলে পাবনায় আসছিলেন। বিকেল সাড়ে ৩ টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কের দুলাই আলাদিপুর গোরস্থানের কাছে পেঁৗঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তাহেজ উদ্দিন সাথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সলই প্রামাণিকের ছেলে। দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১১ ঘ.