২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী নাসির শ্রাবন হত্যার মূল আসামীসহ ১০ জন গ্রেপ্তার

ব্যান্ডশিল্পী নাসির শ্রাবন হত্যা মামলার মূল আসামীসহ ১০জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ২ । র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মো.আকবর আলী এ তথ্য জানিয়ে বলেন, গ্রেপ্তারকৃতরা মোহাম্মদপুরে পুলিশ এবং আনসারকে গুলি করার ঘটনার সঙ্গেও জড়িত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 08:50 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা,ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যান্ডশিল্পী নাসির শ্রাবন হত্যা মামলার মূল আসামীসহ ১০জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ২ । র‌্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক মো.আকবর আলী এ তথ্য জানিয়ে বলেন, গ্রেপ্তারকৃতরা মোহাম্মদপুরে পুলিশ এবং আনসারকে গুলি করার ঘটনার সঙ্গেও জড়িত। তিনি জানান, নাসির শ্রাবন হত্যা এবং আইনশৃংখলা বাহিনীর ওপর হামলার ঘটনার পর থেকে র‌্যাব-২ এর একটি বিশেষ দল রাজধানী জুড়ে অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় যাত্রাবাড়ি এলাকা থেকে মো.আলম নামে এক যুবক গ্রেপ্তার হয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মামুন,শাকিল এবং ফারুক নামে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়। নাসির শ্রাবণের বন্ধু নূরুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ অক্টোবর নাসির এবং তিনি রিক্সায় করে যাওয়ার সময় একটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে। গাড়িটি থেকে দু'ব্যক্তি নেমে এসে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। গ্রেপ্তারকৃত আলমকে দেখিয়ে নূরুল আমিন বলেন, এই লোকই নাসির শ্রাবনকে ছুরি মেরেছিল এবং ফারুক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে আটকে রাখে। এছাড়া র‌্যাব- ২ রাজধানীর বিভিন্নস্থান থেকে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। আটক ছিনতাইকারিদের কাছ থেকে তিনটি প্রাইভেট কার, একটি বিদেশি পিস্তল ও চাপাতি উদ্ধার করা হয়। র‌্যাব-২ আরেকটি অভিযানে সোমবার ভোরে আগারগাঁও এলাকা থেকে মনির হোসেন নামে এক যুবককে একটি পিস্তলসহ গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৪৪১ঘ.