২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার ভোর রাতে যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার ভোর রাতে যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাসচালক রুহুল আমিন মধু (৪৫), বাসের যাত্রী দেলোয়ার হোসেন (২৭)। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন চার জন। মহাসড়ক পুলিশের মীরসরাই ফাঁড়ির উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৪টার দিকে খৈয়াখালী এলাকায় চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ অপর এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত দেলোয়ার মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। ট্রাক ও বাসটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা দেলোয়ার জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এমআই/১৪১৭ ঘ.