২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি করপোরেশনে ৪৩১ জনের নিয়োগ বাতিল

নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে সিলেট সিটি করপোরেশনের ৪৩১ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রোববার সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অবৈধভাবে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে একজন প্রথম শ্রেণীর ও ১৫ জন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। এছাড়া ২২২ জন তৃতীয় শ্রেণীর ও ১৯৩ জন ৪র্থ শ্রেণীর কর্মচারী। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 06:06 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে সিলেট সিটি করপোরেশনের ৪৩১ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রোববার সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অবৈধভাবে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে একজন প্রথম শ্রেণীর ও ১৫ জন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। এছাড়া ২২২ জন তৃতীয় শ্রেণীর ও ১৯৩ জন ৪র্থ শ্রেণীর কর্মচারী। এসব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগের ব্যাপারে অনিয়মের অভিযোগ সিলেট বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হওয়ার পর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্যবিবরণীতে জানানো হয়। এতে আরও বলা হয়, নিয়োগ বাতিল করে এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও স্থানীয় সরকার বিভাগকে তা জানানোর জন্য সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সিটি করপোরেশনে জনবল নিয়োগের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। মেয়র এই নিয়ম অনুসরণ না করায় এসব নিয়োগ অবৈধ হয়ে গেছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরপরই এই নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তদন্তের জন্য সিলেট বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেয়া হয়। বিভাগীয় কমিশনারের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই সরকার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসএনডি/জেকে/এসকে/২২২৪ ঘ.