বাগেরহাট, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মংলা সমূদ্র বন্দরে লাইটারেজ সংকটের কারণে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) সার খালাস বিলম্বিত হচ্ছে।
বিসিআইসি নিয়োজিত পরিবহন ঠিকাদাররা প্রয়োজনীয় সংখ্যক লাইটারেজ (জাহাজ থেকে মাল খালাসের কাজে ব্যবহৃত ছোট বার্জ ও কার্গো) সরবরাহ না করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ।
তবে একটি ঠিকারদারি প্রতিষ্ঠান জানিয়েছে, ত্রাণ কাজে ব্যবহা করা হচ্ছে বলে তারা পর্যাপ্ত লাইটারেজের ব্যবস্থা করতে পারছে না।
বিসিআইসির আমদানি করা সার নিয়ে আসা হুয়া হুই জাহাজের বাংলাদেশি এজেন্ট ইউনিক মেরিটাইমের ব্যবস্থাপক বদিউজ্জামান টিটু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশ্লিষ্ট পরিবহন ঠিকাদারদের সঙ্গে জাহাজ আসার বিষয়ে আগে থেকে আলোচনা করা হয়েছে। সার খালাসের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলা হলেও ঠিকাদাররা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে বিসিআইসিকে প্রতিদিন জাহাজের ভাড়া বাবদ দশ হাজার ডলার গুণতে হচ্ছে। মংলা বন্দরের ভাবমূর্তিও ক্ষুণ
bdnews24