২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিকভাবে মোকাবেলা করতে হবে: ঢাকায় প্রণব মুখার্জি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি গ্রিন হাউস গ্যাস নি:সরণ হ্রাস করার ব্যাপারে উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্র"তি রক্ষার আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনের সুরাহা না হলে ভবিষ্যতে বড় প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে বলে সতর্কবানী উচ্চারণ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 06:16 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি গ্রিন হাউস গ্যাস নি:সরণ হ্রাস করার ব্যাপারে উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্র"তি রক্ষার আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনের সুরাহা না হলে ভবিষ্যতে বড় প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে বলে সতর্কবানী উচ্চারণ করেন তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল র‌্যাডিসনে এক সংবাদ সম্মেলনে প্রণব মুখার্জি বলেন, "এ বিষয়টি (জলবায়ু পরিবর্তন) আন্তর্জাতিকভাবে মোকাবেলা করতে হবে।" সিডর ঘূর্ণিঝড়ের কথা উল্লেখ করে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটার সম্ভাবনা আছে। অনুগ্রহ করে দায়িত্ব নিন এবং কিয়োটো সম্মেলনে দেওয়া প্রতিশ্র"তি পালন করুন।" প্রণব মুখার্জি বলেন, "আমি নিশ্চিত যে এখানে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমার বিশ্বাস, আগামী সপ্তাহে বালি সম্মেলনে আন্তর্জাতিক স