বরগুনা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কাজ পরিচালনায় ব্যর্থতার অভিযোগে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ আলতাফ হোসনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
শনিবার সংস্থান মন্ত্রণালয় এ আদেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রোববার ঠাকুরগাঁও এর জেলা প্রশাসক শরাফত হোসেন বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নেবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৩২ ঘ.
bdnews24