২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীর অভাবে আবারও হজ ফ্লাইট বাতিল

হজযাত্রীর অভাবে বাংলাদেশ বিমানের আরও ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২ ও ৩ ডিসেম্বর হজযাত্রী নিয়ে বিমান দুটির যাওয়ার কথা ছিল। একই কারণে এর আগে ২টি ফ্লাইট বাতিল করা হয়। (নতুন মন্তব্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ০১ডিসেম্বর(বিডিনিউজ টুয়েন্টিফোর ডট্কম)-- হজযাত্রীর অভাবে বাংলাদেশ বিমানের আরও ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২ ও ৩ ডিসেম্বর হজযাত্রী নিয়ে বিমান দুটির যাওয়ার কথা ছিল। একই কারণে এর আগে ২টি ফ্লাইট বাতিল করা হয়। (নতুন মন্তব্যসহ) বিমানের জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীর অভাবে বিমান দুটি হজ ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য স্লট দুটি বাতিল করার জন্য সৌদী আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( হাব) এর মোহাম্মদ ফারুক বিডিনিউজকে শনিবার রাতে বলেন, "বিমান হাবের সঙ্গে কথা না বলে হজ শিডিউল নির্ধারণ করায় নন-ব্যালটি হাজীদের ক্ষেত্রে এই যাত্রী শুন্যতা দেখা দিয়েছে। " বিমানের তরফ থেকে 'তথ্য ঘাটতির' কারণেই হজ ফ্লাইট ১২ নভেম্বর চালু হলেও হাব মাত্র ২০ নভেম্বর থেকে নন-ব্যালটি হাজীদের জেদ্দা পাঠানো শুরু করতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন। গত ১২ নভেম্বর বিমানের হজ ফ্লাইট চালু হয়। এ পর্যন্ত ৪৬টি হজ ফ্লাইট এবং ১০টি নিয়মিত ফ্লাইটের মাধ্যমে ১৯ হাজার ৯৯ জন হজযাত্রীকে সৌদী আরবে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রী না থাকায় নিয়মিত ফ্লাইটে ৪ হাজার ৮৮৯টি আসন শুন্য ছিল। হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৯৯ টি স্লটের (বিমান বন্দরে প্রতিবার বিমান নামার জন্য নির্ধারিত সময়) জন্য সৌদী সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে আবেদন করে। কিন্ত তারা ৮৫টি স্লটের অনুমোদন দেয়। এই ৮৫টির মধ্যে মধ্যে আবার ১২টি বাতিল করা হয়। যাত্রী পরিবহনে সমস্যা হবে এই বিবেচনায় বিমান কর্তৃপক্ষ অতিরিক্ত স্লটের জন্য সৌদী সরকারের কাছে অনুরোধ জানায়। এর ফলে ২ ও ৩ ডিসেম্বরের জন্য দুটি স্লটের অনুমোদন দেয়। কিন্ত যাত্রী না থাকায় এই স্লট দুটি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/২১০০ঘ.