২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা দিবসে যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি

বিশেষ আদালত গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে শনিবার মুক্তিযোদ্ধা দিবস পালন করেছে মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিশেষ আদালত গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে শনিবার মুক্তিযোদ্ধা দিবস পালন করেছে মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি। দিবসটি উপলক্ষে কমিটির পক্ষ থেকে বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মূল ঘোষণাপত্র পাঠ করেন জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল। আর আলোচনা সভা পরিচালনা করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী, অ্যাডভোকেট সাহারা খাতুন, অধ্যক্ষ আহাদ চৌধুরী, মমতাজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন । আব্দুর রাজ্জাক বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আজো আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারা আজো আমাদের মাঝেই বসবাস করছে। এ কারণেই আমাদের এই অবস্থা।" তিনি বলেন, "যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না তারা দেশদ্রোহী। এই মুহূর্তে তাদের বিচার হওয়া প্রয়োজন। আর সরকারকেই এর উদ্যোগ নিতে হবে। স্বাধীনতাবিরোধী আর দালালদের বিচার করে দেশকে শত্র"মুক্ত করতে হবে।" তোফায়েল আহমদ বলেন, "জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করে স্বাধীনতা-বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।" যারা এখনো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। রাশেদ খান মেনন বলেন, "যারা ৩৬ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার করেনি আগে তাদের বিচার হওয়া উচিত