ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২ লাখ ৮২ হাজার টাকা দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ শনিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২ লাখ ৮২ হাজার টাকার চেকটি হস্তান্তর করেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এ অর্থ দান করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৩২৬ ঘ.
bdnews24