২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় আরো ছয়টি লাশ উদ্ধার

ঘূর্ণিঝড়ের ১৫ দিন পর বরগুনায় ছয়টি লাশ পাওয়া গেছে। লাশগুলো প্রায় গলে গেছে। এদের মধ্যে তিন জনকে সনাক্ত করা গেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 07:07 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

বরগুনা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ের ১৫ দিন পর বরগুনায় ছয়টি লাশ পাওয়া গেছে। লাশগুলো প্রায় গলে গেছে। এদের মধ্যে তিন জনকে সনাক্ত করা গেছে। শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের একটি ধানক্ষেতে লাশগুলোর সন্ধান পাওয়া যায়। লাশ উদ্ধারের খব পেয়ে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ওই এলাকায় যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ধানক্ষেত থেকে লাশগুলো তুলে আনে। লাশগুলো প্রায় গলে গেছে। এদের মধ্যে দুজনকে চিহ্নিত করা হয়েছে। এরা হলেন, নিশানবাড়িয়া গ্রামের মোহাম্মদ মুন্সির স্ত্রী কুলসুম বিবি (৯৫) এবং ওই গ্রামেরই ভবচন্দ্র হাওলাদারের মেয়ে কনিকা রানী (৫)। পরে বেলা ৩টার দিকে ওই ক্ষেতেই মর্জিনা নামে আট বছরের এক শিশুর লাশ পাওয়া যায়। তার বাড়ি গাজী মাহমুদ গ্রামে। বাকি তিন জনের পরিচয় মেলেনি। লাশগুলো ওই গ্রামেই রাখা আছে। লাশ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজদের স্বজনরা বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনায় সরকারি হিসেবে মোট ১২৭০ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, এ সংখ্যা আরো বেশি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৫ ঘ.