২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ডাকাতের গুলিতে মুক্তিযোদ্ধা নিহত

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলীতে শুক্রবার ভোরে ডাকাতদের গুলিতে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ (৬০) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 06:16 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

নরসিংদী, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলীতে শুক্রবার ভোরে ডাকাতদের গুলিতে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাছেদ (৬০) নিহত হয়েছেন। নরসিংদী পুলিশ সুপার শাহাবুদ্দিন খান জানান, চিনিশপুরে ভোরে পাশের বাড়িতে ডাকাতিকালে হৈ চৈ শুনে বের হয়ে ওই বাড়িতে যাবার সময় ডাকাতরা তাকে পর পর দুটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১২০৬ ঘ.