২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে তিন মণ ওজনের বাঘা আইড় মাছ ধরা পড়েছে কুশিয়ারায়

কুশিয়ারা নদীতে প্রায় সাড়ে তিন মণ ওজনের বিরল প্রজাতির একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ১৩৫ কেজি। সিলেট অঞ্চলে 'বাঘাই' বা 'বাঘা মাছ' নামে পরিচিত মাছটি বুধবার সিলেটের বন্দরবাজারের কাছে লালবাজার মাছের আড়তে ওঠে। খবর শুনে মাছটি দেখতে উৎস্যুক মানুষ বাজারে ভিড় জমায়। মাছটি দেখতে আসার জন্য শহরে মাইকিংও হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

সিলেট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুশিয়ারা নদীতে প্রায় সাড়ে তিন মণ ওজনের বিরল প্রজাতির একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ১৩৫ কেজি। সিলেট অঞ্চলে 'বাঘাই' বা 'বাঘা মাছ' নামে পরিচিত মাছটি বুধবার সিলেটের বন্দরবাজারের কাছে লালবাজার মাছের আড়তে ওঠে। খবর শুনে মাছটি দেখতে উৎস্যুক মানুষ বাজারে ভিড় জমায়। মাছটি দেখতে আসার জন্য শহরে মাইকিংও হয়। মাছটি বাজারে এনেছেন লালবাজারের মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন। তিনি জানান, ফেঞ্চুগঞ্জের কাছে কুশিয়ারা নদীতে জেলে চান মিয়ার জালে মঙ্গলবার রাতে মাছটি ধরা পড়ে। তিনি তা কিনে নিয়ে আসেন। আলাউদ্দিন মাছটির দাম হাঁকছেন এক লাখ ৩০ হাজার টাকা। তবে এক লাখ ২০ হাজার টাকা দাম উঠলে তিনি বিক্রি করবেন বলে জানান। দুপুর পর্যন্ত মাছটির দাম ৬৫ থেকে ৮০ হাজার পর্যন্ত উঠেছে বলেও জানান তিনি। আলাউদ্দিন জানান, প্রত্যাশিত দাম না পেলে তিনি এটিকে কেটে কেজি দরে বিক্রি করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫৪ ঘ.