২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক বেলাল হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

খুলনার সাংবাদিক শেখ বেলাল হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। তবে খালাস পেয়েছেন ছাত্রশিবিরের সাবেক নেতা শাহবুদ্দিন লস্কর ধীরা। বুধবার খুলনা দ্রুত বিচার আদালতের বিচারক মো. আব্দুস সালাম শিকদার এ মামলার রায় দেন। দণ্ডপ্রাপ্ত তিন জনই 'চরমপন্থী' দলের সদস্য। তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শেখ বেলালের পরিবার এবং সহকর্মীরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 10:07 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

খুলনা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার সাংবাদিক শেখ বেলাল হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। তবে খালাস পেয়েছেন ছাত্রশিবিরের সাবেক নেতা শাহবুদ্দিন লস্কর ধীরা। বুধবার খুলনা দ্রুত বিচার আদালতের বিচারক মো. আব্দুস সালাম শিকদার এ মামলার রায় দেন। দণ্ডপ্রাপ্ত তিন জনই 'চরমপন্থী' দলের সদস্য। তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শেখ বেলালের পরিবার এবং সহকর্মীরা। দণ্ডপ্রাপ্ত তিন জনই নিষিদ্ধ ঘোষিত দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য বলে পুলিশের দেয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। এরা হলেন, ইকবাল হোসেন স্বাধীন, চৌধুরী রফিকুল ইসলাম হাসান, মিরাজুল ইসলাম ওরফে মিরাজ। রায়ের সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন। ২০০৫ সালের ৫ ফেব্র"য়ারি খুলনা প্রেসক্লাবে বোমা হামলায় আহত হন দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান এবং খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ বেলাল উদ্দিন। ১১ ফেব্র"য়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। আদালতের রায়ে হত্যা ও বিস্ফোরক ব্যবহার উভয় অভিযোগেই তিন আসামিকে আলাদাভাবে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাভোগেরও নির্দেশ দেয়া হয়। তবে দুটি সাজা একইসঙ্গে কার্যকরের কথা রায়ে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা শাহবুদ্দিন লস্কর ধীরা ও এখলাসুর রহমান এখলাস এবং রিকশাচালক ইউনুস মৃধাকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ২০০৫ সালের ৫ ফেব্র"য়ারি রাত ৯টার দিকে বাড়ি ফেরার জন্য খুলনা প্রেসক্লাব চত্বরে রাখা মোটর সাইকেলে উঠতে গিয়েই বোমা বিস্ফোরণে আহত হন শেখ বেলাল উদ্দিন। বোমাটি আগে থেকেই মোটর সাইকেলের হ্যান্ডেলে একটি নেটের ব্যাগে ঝুলিয়ে রাখা হয়েছিল। আহত বেলালকে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১১ ফেব্র"য়ারি তিনি মারা যান। বোমা হামলার রাতে বিস্ফোরক আইনে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন ওই থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম। ১১ ফেব্র"য়ারি মামলায় হত্যার অভিযোগও সন্নিবেশিত করা হয়। হত্যা ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে এ মামলায় দুটি আলাদা অভিযোগপত্র দেয় পুলিশ। হত্যার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ২০০৫ সালের ১৭ নভেম্বর ছয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাতে যাদের নাম ছিলো তারা হলেন, শাহাবুদ্দিন লস্কর ধীরা, এখলাসুর রহমান এখলাস, ইকবাল হোসেন স্বাধীন, চৌধুরী রফিকুল ইসলাম হাসান ও মিরাজুল ইসলাম মিরাজ ও ইউনুস মৃধা। অন্যদিকে বিস্ফোরক ব্যবহারের অভিযোগের তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুল হামিদ ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে আলাদা অভিযোগপত্র দাখিল করেন। তাতে রিকশাচালক ইউনুসকে বাদ দিয়ে অন্য পাঁচ জনকে আসামি করা হয়। আদালত ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার রায় দেয়। এদিকে আদালতের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ বেলালের ভাই শেখ সামসুদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায়ে আমরা সন্তষ্ট নই। এর মধ্য দিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা ও অর্থ যোগানদাতারা পার পেয়ে গেল।" তিনি আরো বলেন, "যেহেতু মামলার বাদি পুলিশ। তাই এ রায়ের বিরুদ্ধে সরকারেরই উচ্চ অদালতে আপিল করা উচিত বলে আমরা মনে করি।" আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক সমিতিও। সমিতির সভাপতি মো. আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ রায়ে আমরা মোটেই সন্তষ্ট নই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২১ ঘ.