২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই বৃদ্ধার মৃত্যু

বাড়ির ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারালেন হামিদা বেগম (৬০) ও ছালেহা বেগম (৬৫)। বুধবার সকালের ওই ঘটনার পর পৌরসভার ইমান্দিপুর মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 08:26 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

সাভার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাড়ির ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারালেন হামিদা বেগম (৬০) ও ছালেহা বেগম (৬৫)। বুধবার সকালের ওই ঘটনার পর পৌরসভার ইমান্দিপুর মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানায়, ইমান্দিপুর মহল্লার বাসিন্দা আলাউদ্দিনের স্ত্রী হামিদা বেগম ও ছলিমুল্লাহর স্ত্রী ছালেহা বেগম ঘনিষ্ঠ বান্ধবী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দুজনে বাড়ির পাশের হামিদ আলীর বাসার ছাদে মরিচ শুকাতে যায়। ছাদে মরিচ রোদে দেয়ার সময় ছালেহা বেগম বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। বান্ধবীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হামিদা বেগম। এলাকাবাসী ছুটে গিয়ে দুজনকেই মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা লাশ দুটি উদ্ধার করে। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোর্শেদ জানান, লাশ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/এমআই/১৪২২ ঘ.