২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মঙ্গলবার বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং চট্টগ্রামে আরেকটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 04:21 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মঙ্গলবার বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং চট্টগ্রামে আরেকটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল-ঢাকা মহাসড়ের মির্জাপুর উপজেলার দেওহাটায় মঙ্গলবার দুপুরে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মির্জাপুর উপজেলার কাহারতা গ্রামের আক্কাস আলী (৩৫) ও আমলা তেলীপাড়া গ্রামের মুর্তুজা আলী (৩০)। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যায়। নিহতরা সবাই টেম্পোর যাত্রী। পুলিশ বাসটি আটক করলেও চালক পলাতক। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাটের কাছে মঙ্গলবার বিকেলে মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মোহাম্মদ মনসুর (২৩) নিহত গেছে। আহত হয়েছেন সিএনজি অটোরিকশার চালকসহ আরও তিনজন। নিহত মনসুর নোয়াপাড়ার মাহালদার পাড়ার আবুল কাশেমের ছেলে। রাউজান থানার সহকারী উপ-পরিদর্শক কামাল আব্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পথের হাটের পশ্চিমে রাঙ্গুনিয়াগামী মোটর সাইকেলের সঙ্গে শহরমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেল আরোহী মনসুর গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএআর/এসএনডি/২২০৮ ঘ.