শেরপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শ্রীবরদী উপজেলার গাড়ামারা গ্রামে সোমবার গভীর রাতে বন্যহাতির পায়ের চাপায় হাবিবুর রহমান (২২) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।
হাবিবুরের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানান, সোমবার রাত ৩টার দিকে একদল বন্যহাতি পাহাড় থেকে গাড়ামারা গ্রামের ধানক্ষেতে আসে। গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে হাতিগুলো তাড়ানোর চেষ্টা করলে সেগুলো ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীদের তাড়া করে। এ সময় হাতির পায়ের নিচে পড়ে হাবিব নিহত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫৭ ঘ.
bdnews24