ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশিকার চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদসহ সাত জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
একইসঙ্গে হাইকোর্ট নিম্ন আদালতে বিচারাধীন মামলাটি কেন খারিজ করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে।
ড. কাজী কারুকসহ সাতজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. মোহাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হকের বেঞ্চ এ আদেশ দেয়।
২০০৪ সালের ২০ জুন পল্লবী থানা পুলিশ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ড. কাজী ফারুকসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এতে অভিযোগে করা হয়, তৎকালীন জোট সরকারকে উৎখাত করার জন্য ড. কাজী ফারুকসহ অন্য আসামিরা ষড়যন্ত্র চালায়। তারা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক গান ও শ্লোগান রচনা করে বিভিন্ন দলকে দিয়ে তা ঢাকার বিভিন্ন স্থানে পরিবেশন করে।
মামলাটি বাতিলের আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ড. কামাল হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার সারা হোসেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৬৪৫ ঘ.
bdnews24