২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট থেকে পাঁচ জঙ্গিকে নড়াইল কারাগারে স্থানান্তর

বাগেরহাট কারাগার থেকে পাঁচ জঙ্গিকে নড়াইল কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন। কুমিল্লা কারাগার থেকে শায়খ রহমানের ছেলে নাবিল রহমানের পালানোর চেষ্টার পরপরই এ পদক্ষেপ নেয়া হয়েছে। ওই ঘটনার পর দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 08:48 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নড়াইল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট কারাগার থেকে পাঁচ জঙ্গিকে নড়াইল কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন। কুমিল্লা কারাগার থেকে শায়খ রহমানের ছেলে নাবিল রহমানের পালানোর চেষ্টার পরপরই এ পদক্ষেপ নেয়া হয়েছে। ওই ঘটনার পর দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়। নড়াইলের জেলার মো. আব্দুল কুদ্দুস সাংবাদিকদের জানান, কুমিল্লা কারাগার থেকে শায়খ আব্দুর রহমানের ছেলে নাবিলসহ পাঁচ জঙ্গি পালানোর চেষ্টার ঘটনার পরই বাগেরহাট থেকে পাঁচ জঙ্গিকে নড়াইল পাঠানো হয়েছে। এরা হলো কালাম মোল্যা ওরফে সিদ্দিক, জিল্লুর রহমান ওরফে জিল্লু, আবু তালেব, হাসান আলী মোল্যা ও আনিসুজ্জামান। সোমবার রাতে কুমিল্লা কারাগারে আটক নাবিল রহমানসহ পাঁচ জঙ্গি পালানোর চেষ্টা চালায়। সেলের তালা খুলে দেয়াল টপকে দুজন বেরিয়েও যায়। পরে এলাকাবাসীর সহায়তায় কারারক্ষীরা তাদের পুনরায় আটক করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪২ ঘ.