২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা এবিএম এনামুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 05:39 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বরিশাল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা এবিএম এনামুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে সোমবার আগৈলঝাড়া উপজেলার বাঘতা ইউনিয়ন যুবদলের সভাপতি জামাল বখতিয়ার মামলাটি দায়ের করেন। জেলা ও দায়রা জজ মো. শহিদউল্লাহ মামলাটি আমলে নিয়ে আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। মামলার বাকী তিন অভিযুক্ত হলেন- গৌরনদী রেঞ্জের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস কুমার সেন, আগৈলঝাড়া নার্সারির তত্ত্ব