ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস বলেছেন, ছবিসহ ভোটার তালিকার তৈরির উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মত তথ্যপ্রযুক্তির জগতে অংশগ্রহণ করল।
গণতন্ত্র প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ -এ মন্তব্য করে ড. ইউনূস বলেন, "সকলের কাছে আমার আবেদন, আপনারা সবাই এটাকে গুরুত্ব সহকারে নেবেন। সবাই চেষ্টা করলে এটি একটি দলিলে পরিণত হবে। ভোটার তালিকা থেকে অনেক তথ্য ভবিষ্যতে বিভিন্ন কাজে লাগানো যাবে। "
সোমবার ড. ইউনূস তার মিরপুরের বাড়িতে ছবিসহ ভোটার তালিকার ফরম পূরণ করার পর সাংবাদিকদের এ কথা বলেন।
তার স্ত্রী আফরোজী ইউনূস ও মেয়ে দিনা ইউনূসও ছবিসহ ফরম পূরণ করেন এসময়।
স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের নিবন্ধন না দেয়ার প্রশ্নে ইউনূস বলেন, "এটা আইনগতভাবে হতে হবে। আইনে যা আছে তাই হবে।"
যুদ্ধাপরাধীদের বিচার করার যে দাবি উঠেছে সে ব্যাপারে কোন মন্তব্য করতে ইউনূস অস্বীকৃতি জানান।
সিডর- দুর্গত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ, পুনর্বাসন ও জীবিকার ব্যবস্থার জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী
bdnews24