বেনাপোল, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকায় রোববার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।
নিহতরা হলেন- বন্দর থানার সাদীপুর গ্রামের রুবেল (৩৯) ও শাহ আলম (৩২)। তারা ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন।
যশোর ২২ রাইফেলস ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। নিহতদের লাশ বিএসএফ ভারতীয় অংশে নিয়ে গেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০৫৪ ঘ.
bdnews24