২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় চারটি বোমা উদ্ধার

চুয়াডাঙ্গা পৌর এলাকা থেকে শনিবার রাতে চারটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 06:36 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

চুয়াডাঙ্গা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা পৌর এলাকা থেকে শনিবার রাতে চারটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার সরকারি ছাগল উন্নয়ন খামারের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, "বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাজা ওই বোমাগুলো পরে থানায় এনে নিষ্ক্রিয় করা হয়।" বোমাগুলো কারা সেখানে এনে রেখেছিল তার অনুসন্ধান চলছে বলে ওসি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৮ ঘ.