ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব ওবায়েদ উল হক ছিলেন একজন সরলপ্রাণ, নির্লোভ ও সৎ মানুষ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব ওবায়েদ উল হকের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় এভাবেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আলোচকরা।
স্মরণসভার অন্যতম আলোচক জাসদ সভাপতি আসম আবদুর রব বলেন, ওবায়েদ উল হক ছিলেন বহু গুণে গুণান্বিত কিন্তু প্রচারবিমুখ একজন মানুষ। এরকম ব্যক্তিত্বের এখন খুব অভাব বলে তার মতো গুণী মানুষ সৃষ্টি করতে হবে।
ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন সমিতি এ সভার আয়োজন করে।
সমিতির সভাপতি ব্যারিস্টার একেএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু, সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ব্যবসায়ী আকরাম হোসেন হুমায়ুন প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩৪১ঘ.
bdnews24