২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটির খিল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে শনিবার ভোররাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটির খিল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে শনিবার ভোররাতে ডাকাতি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাটির খিল এলাকার মো. ইউসুফের বাড়িতে রাত ৩টার দিকে ১২/১৫ জন ডাকাত হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে নগদ দুই লাখ টাকাসহ ১২ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সীতাকুণ্ড থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, ডাকাতির ঘটনায় মো. ইউসুফ বাদি হয়ে একটি মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, পারিবারিক একটি অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি বাড়িতে প্রায় দ্ইু লাখ টাকা রেখেছিলেন। ডাকাত দল ওই টাকাসহ সাত লাখ টাকার মালামাল লুট করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮০৫ ঘ.