রংপুর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর জেলা শহরের জামতলা এলাকায় একটি বাড়ির রান্না ঘরে লুকিয়ে রাখা ৪৮ বস্তা টিএসপি সার আটক করেছে পুলিশ।
ওই সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল বলে পুলিশ জানায়। সার আটকের ঘটনায় ওই দুজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই শহরের নবনীদাস বাজারের সারের ডিলার কাশেম পাটোয়ারী ৪৮ বস্তা সার জামতলায় তার শ্বশুরবাড়িতে শ্যালক নাজিম উদ্দিনের রান্না ঘরে লুকিয়ে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সারগুলো আটক করে।
আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪০ ঘ.
bdnews24