২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সাংবাদিককে কুপিয়ে জখম

নীলফামারীর জলঢাকা উপজেলা শহরে শুক্রবার সকালে দৈনিক ডেসটিনির উপজেলা সংবাদদাতা মানিক লাল দত্ত ও তার ছোট ভাই রতন দত্তকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

নীলফামারী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলা শহরে শুক্রবার সকালে দৈনিক ডেসটিনির উপজেলা সংবাদদাতা মানিক লাল দত্ত ও তার ছোট ভাই রতন দত্তকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করায় এ হামলা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জলঢাকা বাস স্ট্যান্ড এলাকা ঘিরে একটি চক্র মাদক ব্যবসা চালাচ্ছিল। এনিয়ে মানিক লাল দত্তের পাঠানো সংবাদ প্রকাশ হলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওই হামলা চালায়। মাহবুবার রহমান জানান, শুক্রবার সকালে বাসস্ট্র্যান্ডে পৌঁছলে মাদক ব্যবসার হোতা সুলতান হোসেন দলবল নিয়ে মানিক ও রতনের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হন দুই ভাই। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে জানিয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে সুলতান হোসেন, তার স্ত্রী মর্জিনা বেগম, ছেলে আব্দুর রাজ্জাক ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২১ ঘ.