২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলোচ্ছ্বাসের গুজবে উপকূলজুড়ে আতঙ্ক

ফের জলোচ্ছ্বাসের গুজবে বৃহস্পতিবার রাত থেকে উপকূল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তবে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে, এটা নিছক গুজব। পূর্ণিমায় জোয়ারের কারণে পানির উচ্চতা সামান্য বাড়লেও এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফের জলোচ্ছ্বাসের গুজবে বৃহস্পতিবার রাত থেকে উপকূল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তবে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে, এটা নিছক গুজব। পূর্ণিমায় জোয়ারের কারণে পানির উচ্চতা সামান্য বাড়লেও এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু ছিল না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুরু হয়ে জলোচ্ছ্বাসের গুজব চলতে থাকে রাতভর। শহরঘেঁষা লোহালিয়া নদীর পানির উচ্চতা একটু বেড়ে যাওয়ায় পটুয়াখালী শহরে গুজব ছড়িয়ে পড়ে বরগুনা জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে, এটা ধেয়ে আসছে পটুয়াখালীর দিকে। এ খবরে শহরের হাজার হাজার মানুষ রাস্তায় ঊঁচু ভবনগুলোতে গিয়ে আশ্রয় নেয়। চরাঞ্চলের মানুষরাও উঁচু এলাকার দিকে ছুটতে থাকে। রাত ১০টার পর জেলা প্রশাসন শহরের মাইকিং করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালে শহরের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলেও নির্ঘুম রাত কাটায় চরের মানুষরা। কলাপাড়ার সাংবাদিক নুরুল কবির ঝুনু জানান, প্রায় পাচ থেকে ছয়শ মানুষ স্থানীয় সাইক্লোন শেল্টারে গিয়ে ওঠে। দুমকী থেকে সাংবাদিক জাকির হোসেন জানান, আতঙ্কিত মানুষেরা সারারাত বিভিন্ন ভবনে আশ্রয় নেয়। গলাচিপার চরকাজলের বাসিন্দা আহসান আজিম জানান, আতঙ্কে লোকজন কান্নাকাটি করতে শুরু করে। দুমকী উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের বাসিন্দা জাফরুল্ল