২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানি আবার শুরু, চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দাম কমছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আবার শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে প্রায় তিন সপ্তাহ আমদানি বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আবার শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে প্রায় তিন সপ্তাহ আমদানি বন্ধ ছিল। স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনামসজিদ পানামা পোর্টলিংক লিমিটেডের উপ-ব্যবস্থাপক বেলাল হোসেন জানান, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় ১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসেনি। ১৮ নভেম্বর থেকে এ বন্দর দিয়ে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতিদিন পেঁয়াজ নিয়ে আসা ট্রাকের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি বন্ধ থাকায় গত সপ্তাহেও পেঁয়াজের দাম ছিল ৬০ টাকা কেজি। সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্র"পের সহ-সভাপতি কবিরুল রহমান খোকন বলেন, "ভারত পেয়াঁজ রপ্তানি বন্ধ রাখায় দাম বেড়েছিল। তারা আবার রপ্তানি শুরু করায় দাম কমতে শুরু করেছে।" চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, "আমদানিকারকরা আবার ঋণপত্র খুলতে শুরু করেছেন। পেয়াঁজ আমদানিও হচ্ছে প্রচুর। এখন স্বাভাবিকভাবেই দাম কমে আসবে বলে আশা করছি আমরা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/এসকে/১৮৪৪ঘ.